মালদা

একটি নামী কোম্পানির লেবেল লাগিয়ে মোটরবাইকের মোবিল বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

একটি নামী কোম্পানির লেবেল লাগিয়ে মোটর বাইকের মোবিল বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। 

        জানা গেছে, ধৃতরা হল উত্তম ঘোষ, আবু বরকত এবং মোয়াজ্জেম হোসেন। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার বিভিন্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর বাজার এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি নামী কোম্পানির লেবেল লাগানো প্রায় ২০০ বোতল মোটর বাইকের মোবিল। দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে এই খবর ছিল। সেই মতো এই অভিযান চালিয়ে সাফল্য পায় বৈষ্ণবনগর থানার পুলিশ। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ma-Vjw8v7E4